আতঙ্কের নাম ‘রেমাল’! উত্তর পূর্বে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বন্ধ স্কুল-কলেজ

খবর লাইভ : বাংলায় তেমন বড়সড় প্রভাব ফেলতে না পারলেও পড়শি রাজ্যগুলিতে এখনও ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর তার জেরেই অতি ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। ইতিমধ্যে অসম, মিজোরাম, মেঘালয়-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রেমালের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রেমালের প্রভাবে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি ধস ও হড়পা বানে নিখোঁজ আরও অনেকেই।

এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বুধবার অসমের সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তবে ঘূর্ণিঝড় পুরোপুরি বাংলাদেশে চলে গেলেও, এর প্রভাব এখনও রয়ে গিয়েছে উত্তর-পূর্বের একাধিক রাজ্যগুলিতে। অসমের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে লাগাতার ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

সূত্রের খবর সবথেকে বেশি ক্ষতি হয়েছে মিজোরামে। আইজল, মেলথাম, হ্লিমেন, সালেম সহ একাধিক জায়গায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, অসমে ঝড়-বৃষ্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৮ জন। অসমের সোনিতপুরে একটি স্কুল বাসের উপরে গাছ ভেঙে পড়ে আহত হয়েছে ১২ জন শিশু। এরপরই রাজ্য সরকারের তরফে আজ সমস্ত স্কুল-কলেজে ছুটির ঘোষণা করা হয়েছে। নাগাঁও, হোজাই, পশ্চিম কারবি, গোলাঘাট, দিমা হাসাও, কাচার, হাইলাকান্দি, করিমগঞ্জে স্কুল-কলেজ বন্ধ থাকবে। এদিকে মেঘালয়ে রেমালের প্রভাবে কমপক্ষে ২ জনের মৃত্যু ও ৫০০ জন আহত হয়েছেন বলে খবর। নাগাল্যান্ডে কমপক্ষে ৪০টি বাড়ি ভেঙে পড়েছে। প্রতিটি রাজ্যেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ১৫ কোটি টাকা খরচের ঘোষণা করেছেন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago