বাংলায় তৃণমূল ওবিসি-দের ধোঁকা দিয়েছে, অশোকনগরে তোপ মোদির

খবর লাইভ : ওবিসি ইস্যুতে ফের সরব প্রধানমন্ত্রী।এদিন ভোট প্রচারে মোদি বলেন, “ভোট ব্যাঙ্ককে তোষণ করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। বাংলায় তৃণমূল ওবিসি-দের ধোঁকা দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। অর্থাৎ তৃণমূল লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার ছিনিয়ে নিয়েছে। আর হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী কী বলছেন, তা তো শোনাই যাচ্ছে। বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন করতে চাই, বিচারপতিদের পিছনেও কি আপনারা গুণ্ডা লাগিয়ে দেবেন?” তাঁর বক্তব্য, তৃণমূল সত্যিটা মেনে নিতে পারে না।তিনি বলেন, “গত ১০ বছরে বিজেপি সরকার পূর্ব ভারতের জন্য যত টাকা খরচ করেছে, তা গত ৬০-৭০ বছরেও হয়নি।” রেল, রাস্তা, বিমানবন্দর সহ একাধিক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এর ফলে আয়ের উৎস বেড়েছে বলেও মন্তব্য করেন। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন বসিরহাটের প্রার্থী রেখা পাত্র।

আরও পড়ুনঃ হাতে মাত্র তিনদিন, প্যান-আধার লিঙ্ক করে বিপদ এড়ান

পশ্চিমবঙ্গের সম্পদের কথা বলতে গিয়ে মোদি বলেন, একদিকে কয়লা আছে, বন্দর আছে। বাংলা একসময় লক্ষ লক্ষ দেশবাসীর রোজগারের উৎস ছিল বলেও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “এখন কারখানা বন্ধ হয়ে আছে। শ্রমিকরা চলে যাচ্ছেন। বাংলার এমন দুর্দশা করল কারা, আমি জানতে চাই। প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম লুঠ করেছে। আর এখন তৃণমূল দু হাতে লুঠ করছে।” শেষ দফার ভোট আগামী ১ জুন। কলকাতার দুই কেন্দ্র সহ মোট ৯ কেন্দ্রে রয়েছে ভোট।এমনকী, সাইক্লোনের গতিবিধিতে একটানা নজর রেখেছিল কেন্দ্রীয় সরকার। সবরকমের সাহায্য করেছে কেন্দ্র। রেমাল-তাণ্ডবে পর রাজ্যে এসে বললেন মোদি।সন্তদের অপমান করার অভিযোগ তুললেন মোদি। বলেন, ‘রামকৃষ্ণ মিশনের সন্তকে অপমান করা হচ্ছে। শুধু ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য করা হচ্ছে। সন্দেশখালির বোনেরা বিচার চেয়েছিল। তৃণমূল তাদেরই নিশানা করেছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago