খবর লাইভ : শনিবার সপ্তম দফার নির্বাচন। তার আগে মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরানো হল মিনাখাঁর এসডিপিও এবং রহড়া থানার আইসি-কেও। পরিবর্তে প্রতিটি পদের জন্য তিনজন করে নাম চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। প্রতি দফার নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের সরিয়ে এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করার কমিশনের ট্র্যাডিশন শেষ দফাতেও বজায় থাকল। যদিও এখনও পর্যন্ত যতগুলি জেলায় পুলিশ কর্তাদের রদবদল হয়েছে সেখানে নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হওয়ার নজিরও রয়েছে।
আরও পড়ুনঃ মামলা শুনল না অবসরকালীন বেঞ্চ, ২জুন কি জেলে যাবেন কেজরিওয়াল?
মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বরা রাওকে নির্বাচনের কাজ থেকে অব্যহতি দেয় কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে খড়দহ থানার আইসি দেবাশিস সরকারকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…