প্রধানমন্ত্রীর সচিবালয়ের সম্মতি, মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল গোপালিকার

খবর লাইভ : ৩১ মে নয়, মুখ্যসচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর আবেদনে অনুমোদন দিল কেন্দ্র সরকার। রাজ্যের বিজেপি নেতারা এই মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে কেন্দ্রকে মন্ত্রণা দিলেও সেই আবেদনে সায় না দিয়ে রাজ্যের আবেদনেই মান্যতা দিল কেন্দ্র।

৩১ মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন চলাকালীন তাঁর মুখ্যসচিব পদে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই রাজ্যের তরফ থেকে ৩১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ আরও তিনমাস বাড়ানোর আবেদন করা হয়েছিল। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শীর্ষ আমলার পদে রদবদল করা রীতি নয়। সেই রীতির কথা মাথায় রেখেই এই আবেদনে ইতিবাচক বার্তাই আশা করেছিল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর দখলে স্কুল, আরও একসপ্তাহ ছুটির মেয়াদ বাড়াল শিক্ষা দফতর

অবশেষে সেই আশাই সত্যি হল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সম্মতিতে। এর আগেও মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল। তবে গোপালিকার পর কে মুখ্যসচিব হবেন তা নিয়ে অবশ্য জল্পনা চলছে। অন্য কয়েকটি নাম ভাসলেও এব্যাপারে অর্থ সচিব মনোজ পন্থই সব দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রশাসনিক মহলের ধারণা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago