আইপিএল জ্বরে কাবু বিশ্ব, ফাইনালে বিশেষ গুগল ডুডল!

খবর লাইভ  :  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা বনাম হায়দরাবাদের লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তবে ভারত তথা বিশ্বের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগের ফাইনাল নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। চেন্নাইয়ের স্টেডিয়ামে ঠিক সন্ধে সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের লড়াই। কোন দলের মাথায় উঠবে ভারতসেরার শিরোপা, সেদিকে নজর রয়েছে গোটা দেশেরও। এই আবেগকে সম্মান জানিয়ে সেজে উঠল গুগল। আইপিএল ফাইনাল উপলক্ষ্যে দুই ফাইনালিস্ট দলের রঙে ভরে উঠেছে গুগল ডুডল , যা নজর কেড়েছে নেটপ্রেমীদের।

আইপিএল জ্বরে কাঁপছে কলকাতা। তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনাল খেলতে নামছে অন্যতম ফেভারিট এই দল। তালিকার শীর্ষে থাকা শ্রেয়াস আইয়ারদের বিরুদ্ধে লড়াই করতে রণকৌশল বিশেষ তৈরি করেছে কামিংস বাহিনী। আবহাওয়া যদি খুব একটা মেজাজ না বদলায় তাহলে একটা জমজমাট ফাইনালের সাক্ষী হবে রবিবাসরীয় সন্ধ্যা। হাইভোল্টেজ ম্যাচ উপলক্ষেই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ক্রিকেটের পিচে ব্যাট-বল আর উইকেট রয়েছে আজকের ডুডলে।সেই সঙ্গে কেকেআরের জার্সির সোনালি-বেগুনি এবং হায়দরাবাদের লাল-কমলা রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। কার হাতে চ্যাম্পিয়নের ট্রফি উঠবে সেদিকে নজর রয়েছে গুগলে। এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনের তাৎপর্য মাথায় রেখে গুগল ডুডল প্রকাশ করা হয়। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। ২০০৫ সাল থেকে সম্পূর্ণ নতুনভাবে মানুষের মন জয় করছে গুগলের এই বিশেষ নিবেদন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago