খবর লাইভ : আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন দ্বিতীয় কোয়ালিফায়ার -এর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালো ৩৬ রানে। ২৬ মে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। এদিন হায়দরাবাদের হয়ে অর্ধশতরান ক্লাসেনের।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৩৪ রান করেন হেড। ১২ রান করেন অভিষেক শর্মা। ৩৭ করেন ত্রিপাঠী। ৫০ রান করেন ক্লাসেন। রাজস্থানের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং আভেশ খান। ২টি উইকেট নেন সন্দীপ শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে লড়াই করেন ধ্রুভ জুয়েল। ৫৬ রানে অপরাজিত তিনি। রাজস্থানের হয়ে ৪২ রান করেন যশস্বী জসওয়াল। ১০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬ রান করেন রিয়ান পরাগ। হায়দরাবাদের হয়ে তিনটি উইকেত নেন শাহবাজ আহমেদ। ২ টি উইকেট নেন অভিষেক শর্মা। ১ টি করে উইকেট নেন অধিনায়ক পাট ক্যামিন্স এবং টি নটরাজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…