তাপপ্রবাহের সতর্কতার মাঝে জমজমাট দিল্লির ভোট, সোনিয়ার সঙ্গে সেলফি তুললেন রাহুল

খবর লাইভ  :  দেশজুড়ে চলছে ষষ্ঠদফার ভোটগ্রহণ৷ আর আজ তীব্র তাপপ্রবাহের হলুদ সতর্কতার মাঝেই ভোট দেবেন ৭টি লোকসভা কেন্দ্রের ভোটাররা৷ রাজধানীর সাতটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী দল অবশ্যই বিজেপি এবং ইন্ডিয়া জোটের কংগ্রেস ও আম আদমি পার্টি৷

তাপপ্রবাহের সতর্কতা থাকায় সকাল সকালই বুথের বাইরে লাইন দিতে শুরু করেছেন ভোটাররা৷ ইতিমধ্যেই ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর৷ ভোট দিয়েছেন রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কাও৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ছেলে রায়হান রাজীব বঢরা এবং মেয়ে মিরায়া বঢরাও ভোট দেন এদিন৷ ভোট দেন দিল্লির আপ মন্ত্রী অতীশিও৷

ষষ্ঠ দফায় ভোট হচ্ছে দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রে৷ নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি এবং চাঁদনি চক৷ দিল্লি লোকসভা কেন্দ্রে এবার উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হচ্ছেন উত্তরপূর্ব দিল্লি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার৷ বিজেপির মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন তিনি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago