যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ৯ মাস পর অবশেষে শাস্তি অভিযুক্তদের

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ব়্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় অবশেষে শাস্তি পেলেন ৩৮ জন অভিযুক্ত। ঘটনার ৯ মাস পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বর মাসের শুরুতেই অ্যান্টি র‌্যাগিং কমিটিতে শাস্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। এবার তাতে শিলমোহর পড়লো। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব প্রাপ্ত ভাস্কর গুপ্তর  উপস্থিতিতে কর্মসমিতির বৈঠক হয়। সেখানেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানানো হয়।

অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সত্যব্রত রায়, মহম্মদ আরিফ, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে পাকাপাকিভাবে বহিষ্কার করা হবে। আরও ৫ অভিযুক্ত ছাত্রকে ৪টি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। বাকি ২৫ জনকে ৬ মাসের জন্য সাসপেনশন নেওয়া হয়েছে। এরা কেউই আর হোস্টেলে থাকতে পারবেন না।

আরও পড়ুনঃ অনন্তনাগে ধর্নায় মেহবুবা মুফতি, পুরীতে ইভিএম বিভ্রাটের অভিযোগ!

ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর প্রাক্তন চেয়ারম্যান অরিত্র মজুমদারকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার পাশাপাশি ফেলোশিপ বাতিলও করা হতে পারে। অভিযুক্ত রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। সৈকত শিট ও গৌরব দাসের আজীবন ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago