খবর লাইভ : মর্মান্তিক। ভুল করি একটি সরু গলিতে চালক গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু তার পরিণতি যে এটা হতে পারে তা ভাবতে পারেননি। ব্যাক গিয়ার দিয়ে গাড়ি পিছন দিকে নিয়ে যাচ্ছিলেন চালক। পিছনে যে এক বৃদ্ধ আছেন খেয়াল করেন নি। অসাবধানতাবশত সেই সময়ই গাড়ির পিছনের চাকায় চাপা পড়েন ওই বৃদ্ধ। চালক খেয়ালই করেনই নি। ওই অবস্থাতেই চলতে থাকে গাড়ি। শেষমেশ বৃদ্ধের গোঙানির শব্দ পেয়ে যখন স্থানীয়রা গাড়ি থামান স্থানীয়েরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।
বৃদ্ধের ছেলে অভিযোগ করার পর তদন্ত শুরু করেছে পুলিশ।সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি এসইউভি ঝাঁসির সরু গলিতে ঢুকে পড়েছে। সামনে এগোনো মুশকিল বুঝতে পেরে গাড়িটি পিছনের দিকে নিয়ে যাচ্ছেন তিনি। গাড়িটির পিছনে হেঁটে আসা এক বৃদ্ধ ধাক্কায় পড়ে গিয়েছেন। পিছনের চাকার তলায় তিনি চাপা পড়েন। কিন্তু চালক তা খেয়াল না করেই বেশ কিছুটা পথ ওই বৃদ্ধকে ঘষটাতে ঘষটাতে নিয়ে যান। বৃদ্ধের গোঙানির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়েরা। তারা গাড়ির চালককে সামনে এগোতে বলেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধকে।
গাড়িটির নীচে চাপা পড়ায় বৃদ্ধের একাধিক জায়গায় আঘাত লেগেছে। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশের সহায়তায় ওই এসইউভি-তে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সব দিক খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…