বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ‘খুনের’ ঘটনার তদন্তে ঢাকায় সিআইডি

খবর লাইভ : ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনা তদন্তে দুই সদস্যের সিআইডি দল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বেলা ২টা নাগাদ ভারত থেকে সিআইডির দুইজন সদস্য ঢাকায় পৌঁছন। তাঁরা আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তের দাবিতে দেবের বিরুদ্ধে হাই কোর্টে মামলা

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন বলেন, ভারতের পুলিশের দুই সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার সন্দেহভাজন তিন আসামীকেও জিজ্ঞাসাবাদ করবেন।

পুলিশ সূত্র জানা গিয়েছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় এসে তাঁর পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। গোপালের সঙ্গে তাঁর ২৫ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। ১৩ মে বেলা ২টার দিকে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাড়ি থেকে বের হন। তখন সন্ধ্যায় বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন।
কিন্তু এরপর আজীম আর বাড়ি না ফেরায় ১৮ মে বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার বলেছিলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতে খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে ধরা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago