পঞ্চম দফায় দেশের মোট ৪৯ আসনে চলছে ভোটগ্রহণ! ভোট উৎসবে সামিল হওয়ার আবেদন মোদির

খবর লাইভ :  সোমবার দেশে শুরু হয়েছে পঞ্চম দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের সাত লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে এই দফায়। ভোট হচ্ছে দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। পশ্চিমবঙ্গ ছাড়া বিহারের পাঁচ, ঝাড়খণ্ডের তিন, মহারাষ্ট্রের ১৩, ওড়িশার পাঁচ, উত্তরপ্রদেশের ১৪, জম্মু ও কাশ্মীরের একটি এবং লাদাখ লোকসভা কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ চলছে।

সোমবার ভোটগ্রহণ শুরুর আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে ভোটারদের গণতান্ত্রিক উৎসবে সামিল হওয়ার আবেদন জানালেন প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা-সহ পাঁচ ভাষায় পোস্ট করেছেন তিনি। তাঁর কথায়, আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনের যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি। বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।

দেশের ৪৯ আসনে সোমবার ভোটগ্রহণ চলছে। পঞ্চম দফায় দেশে মোট ৯৪ হাজার ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কমিশন সূত্রে খবর, পঞ্চম দফায় ৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। সোমবার পঞ্চম দফায় একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। তবে সোমবার নজরে থাকবে রায়বরেলি আসনে। এই আসনে একেবারে শেষ পর্যায়ে রাহুল গান্ধীকে প্রার্থী করে হাত শিবির। এ ছাড়াও আমেঠি আসনের দিকেও নজর থাকবে। এই কেন্দ্রে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও নজরে থাকবেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল-সহ বিশিষ্টরা।

তবে এদিন সকাল সকালই ভোট দিতে দেখা যায় শিল্পপতি অনিল আম্বানী ও অভিনেতা অক্ষয় কুমারকে। দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কোলাবাতে ভোট দিলেন মুকেশ। অন্যদিকে মুম্বাইয়ের এক ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা অক্ষয় কুমার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago