সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু!

খবর লাইভ : জলে জঙ্গলে গুলির লড়াই। শনিবার রাতে বোট নিয়ে সুন্দরবন সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের দেখতে পান বনকর্মীরা। শুরু হয় গুলিবর্ষণ। ৪ বনকর্মী জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। তবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে অমলেন্দু হালদার নামে এক কর্মীর। জানা গেছে তিনি রায়দিঘির বাসিন্দা।

আরও পড়ুনঃ ঘণ্টা খানেকেই ঝেঁপে বৃষ্টি, বড় আপডেট হাওয়া অফিসের

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চোরাশিকারীদের দাপট রুখতে বনকর্মীরা টহল দেন। শনিবার সন্ধ্যা নাগাদ তিনজন কর্মী ও বোটের ২ কর্মীকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন অমলেন্দু হালদার। কিন্তু রাতে কেউই ফেরেননি। সকালে বাকিরা নেতাধোপানি ক্যাম্পে ফিরলেও ৫৯ বছরের অমলেন্দুবাবুকে জীবিত উদ্ধার করা যায়নি। তাঁর সঙ্গীরা বলছেন দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াইতে চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। তাঁর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরই কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে জোরকদমে জলে জঙ্গলে চলছে তল্লাশি।চোরাশিকারীরা আদপে বাংলাদেশের জলদস্যু ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago