খবর লাইভ : বদলে গেল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মেনু। এবার প্রাতরাশ থেকে লাঞ্চ বা ডিনার সবেতেই ১০০ শতাংশ বাঙালিয়ানার স্বাদ। ট্রেনে সফরকালে বাঙালি কিন্তু মাছ পেত না। বিশেষ করে IRCTC -র তরফে কিন্তু ট্রেনের খাবারে চিকেন ও ডিম দেওয়া হলেও মাছের ক্ষেত্রে গণ্ডি দেওয়া ছিল। এবার সেই দুঃখমোচনে এগিয়ে এল বন্দে ভারত। এমনিতেই উদ্বোধনের দিন থেকেই ভারতের এই সেমি হাই স্পিড ট্রেন বিতর্কে জড়িয়েছে। কখনও ট্রেনে ঢিল ছোড়া হয়েছে তো কখনও পরিষেবা বিঘ্নিত হয়েছে। এর সঙ্গে আবার খাবার নিয়েও একরাশ অভিযোগ শোনা গেছিল।
তবে সেইসব সামলে আপাতত নয়া পরিবর্তন নিয়ে ব্যস্ত পূর্ব রেল কর্তৃপক্ষ।মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস তার দ্রুতগামিতা এবং বিলাসবহুল সুযোগ-সুবিধার জন্য বিখ্যাত৷ এবার আশা করা যায় এই ট্রেনের খাবারের অসুবিধাও মিটবে। নতুন মেনুতে কী কী থাকছে? রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করলেই বাঙালির পছন্দের খাবার চলে আসবে টেবিলে। প্রাতরাশে রাখা হচ্ছে ট্র্যাডিশনাল ত্রিকোণ পরোটা, ছোলার ডাল সঙ্গে আবার মাল্টিগ্রেন আটার রুটি। দুপুর/রাতে মেনুতে থাকছে মাছ মাংস দুই-ই। বাসন্তী পোলাও, চিকেন কষা, সোনামুগের ডাল, বাঙালির অতিপ্রিয় মাছের ঝোল, সর্ষে মাছ তো থাকছেই সঙ্গে আবার ধোকা অথবা ছানার ডালনা, ফিস ফ্রাই। শেষপাতে মিষ্টি না হলে কী আর চলে, তাই সেই কথা মাথায় রেখে রাখা হচ্ছে মিষ্টি দই, সন্দেশ এবং ক্ষীরকদম। নতুন খাবারে কতটা রসনাতৃপ্তি হয় এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…