খবর লাইভ : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাটে বাড়িতে ঢুকে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন! বৃহস্পতিবার রাতেই খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির বারান্দায় তাঁদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ ইজরায়েলের সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ৬০ টির বেশি রকেট হামলা হিজবুল্লার
জানা গিয়েছে, নিহত দুই বোনের নাম বিশা প্রামাণিক (৫৫) এবং বাসন্তী প্রামাণিক (৪৫)। দু’জনেই অবিবাহিত ছিলেন। বাড়িতে তাঁরা দু’জনেই থাকতেন।
খণ্ড-বিখণ্ড দু’টি দেহেই একাধিক কোপের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র গিয়ে তাঁদের কুপিয়ে খুন করা হয়েছে।তবে ওই দুই বোনকে কেন খুন করা হল, তা নিয়ে ধন্দে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…