খবর লাইভ : রাজ্যে ফের সিবিআই হানা৷ এবার ভোটের মাঝে৷ এবারও সিবিআই হানা তৃণমূল নেতার বাড়িতে৷ শুক্রবার সাত সকালেই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে শুক্রবার দু দফায় সিবিআই দলের আধিকারিকেরা হানা দেয়। যা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ গোটা বিষয়টি ভোট রাজনীতির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি করছে বলে অভিযোগ তৃণমূল নেতার।কাঁথি তিন নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দদুলাল মাইতির বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ছটায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই এর তিন আধিকারিক। সূত্রের খবর, ঘণ্টাখানেক সময় নন্দদুলাল মাইতির বাড়িতে ছিলেন তাঁরা।জানা গিয়েছে, ভাজাচাউলিতে ভোট পরবর্তী হিংসায় জন্মেজয় দোলাইয়ের খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতাকে নোটিস পাঠায় সিবিআই। সেই ঘটনায় তদন্তে নেমে সিবিআই প্রতিনিধিদল নন্দদুলাল মাইতির পাশাপাশি তৃণমূল নেতা অর্জুন মাইতি ও বিক্রম দাসের বাড়িতেও যায় । তবে কাউকে গ্রেফতার করেনি তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…