খবর লাইভ : মন্তেশ্বরে দিলীপ ঘোষের বুথ এজেন্টের অস্বাভাবিক মৃত্যু। পরনে অন্তর্বাস, গলায় গামছা! গলায় ফাঁস লাগানো অবস্থায় দেওয়ালে ঠেস দিয়ে বসানো দেহ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের বুথ এজেন্টের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মন্তেশ্বরে উদ্ধার হওয়া যুবকের নাম অভিজিৎ রায় (৪০)।মন্তেশ্বরে ১৬৮ নম্বর বুথের বিজেপি বুথ এজেন্টের নাম অভিজিৎ রায়। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মাটির দেওয়ালে ঠেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা ফেলা ছিল দেহ। এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন অভিজিৎ রায়কে হুমকিও দেওয়া হয়েছিল। ভোটের পর এলাকায় বিজেপি জিতছে, তা বুঝতে পেরেই পরিকল্পনা করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। গত ১৩ মে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে পোলিং এজেন্টের দায়িত্বও পালন করেছিলেন তিনি। অভিজিতের আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে খবর, অভিজিৎ বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি লাগোয়া খামারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অভিজিতের দেহ দেখতে পান গ্রামবাসীরা। পরে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তে পাঠায়। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…