খবর লাইভ : কেশপুরে প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন, ‘দেব হারবে, হিরণ জিতবে।’ আর সেই সভার বক্তব্য ছড়িয়ে পড়েছিল বাইরে। দলের অন্য বৈঠকে যাওয়ার পথেই আক্রান্ত বিজেপি নেতৃত্ব। কেশপুরে ‘আক্রান্ত’ বিজেপির মণ্ডল সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জানা গিয়েছে, বুধবার কেশপুর ১৪নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানেই বাইকে যাচ্ছিলেন কেশপুর ৪ নম্বরের মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বাইক থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। কপালে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শুভেন্দুর বক্তব্য, প্রকাশ্য বৈঠকেই তিনি বলেছিলেন, ‘এবার দেব হারবে আর হিরণ জিতবে’। আর সেই কারণেই তৃণমূলের এই আক্রোশ বলে অভিযোগ শুভেন্দুর।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, নির্দিষ্ট ভাবে তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবে। যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…