হাই কোর্টে বেঞ্চ-বদল, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি ঘোষ

খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা ছাড়লেন বিচারপতি সেনগুপ্ত। এবার মামলাটির শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বেঞ্চ নির্ধারণ করে দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা ওঠার কথা ছিল বিচারপতি সেনগুপ্তের বেঞ্চে। কিন্তু মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। নিয়ম অনুসারে, মামলাটি ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। নতুন এজলাস ঠিক করেন প্রধান বিচারপতি।

আরও পড়ুনঃ প্লে-অফ নিশ্চিত রাজস্থান রয়্যালসের, আজ জিতলেই প্রথম দুইয়ে ?

এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, ”বিচারপতি মনে করেছেন তিনি যদি মামলা লড়েন তাহলে অসুবিধা হতে পারে। এই বিষয়ে আলাদা কোনও বক্তব্য নেই। তবে একটাই কথা বলতে চাই, বিচার ব্যবস্থা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কোনও একজনের মামলা কে শুনবেন কী শুনবেন না, তা নিয়ে আলোচনা করতে হয়। এর মূল কারিগর ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের সবচেয়ে আস্থার যে জায়গা, তার গলা টিপে শেষ করে দিল ভাবতেও কষ্ট হয়।”

উল্লেখ্য, স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপানো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোড-শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক। আহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলার বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago