খবর লাইভ : লোকসভা নির্বাচনের শেষ পর্বে অর্থাৎ ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ। মঙ্গলবার মহাসমারোহে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। গতকাল, সোমবার দিনভর সংখ্যালঘুদের বার্তা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি মোদি। পটনা সাহিবে পাগড়ি মাথায় ভোগ রান্নায় হাত লাগান এবং তা পরিবেশনও করেন প্রধানমন্ত্রী।এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর তিনি কাশী কোতোয়ালে গিয়ে আশীর্বাদ নেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি রুদ্রাক্ষে শ্রমিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ গোটা বারাণসী জুড়েই এখন সাজো সাজো রব।
আরও পড়ুনঃ রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে রাজ্যপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ ফের ময়দানে নেমে পড়লেন তিনি।একাধিক নেতামন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়ে। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…