খবর লাইভ : একাধিকবার বুথে ঢুকছেন এক ব্যক্তি। ভোটারদের প্রভাবিত করছেন। ওয়েব কাস্টিং ব্যবস্থায় তা দেখে ফেলল নির্বাচন কমিশন। বীরভূমের ইলামবাজারের ২৫ নম্বর বুথ থেকে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। সোমবার সকাল থেকেই ইলামবাজারের ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছিল । দেখা যায়, ভোটারদের ধরে ধরে বুথের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি, ভোটারদের সঙ্গে ইভিএমের সামনে পৌঁছে যাচ্ছেন কেউ কেউ। আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, কোন বোতাম টিপতে হবে, কোথায় ভোট দিতে হবে। অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সামনেই এ সব চলতে থাকে। তিনি মুখে কুলুপ এঁটেছিলেন।তৎক্ষণাৎ ওই অফিসারকে সরিয়ে দেওয়া হয়। রিজার্ভে রাখা অন্য ভোটকর্মীদের মধ্যে থেকে কিছু ক্ষণের মধ্যেই আর এক জন প্রিসাইডিং অফিসারকে পাঠানো হয় ওই বুথে।
উল্লেখ্য, ভোটে গোলমাল রুখতে নির্বাচন কমিশন অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ বন্দোবস্ত করেছে। এ বার প্রতি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…