খবর লাইভ : সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে বহরমপুর। প্রথম দু’ঘণ্টায় সেখানে ১৬.৯৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ। আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্হা প্রমুখ। এঁদের ভাগ্য নির্ধারণের ভোট সোমবার। এখনও পর্যন্ত বাংলার তিন দফার ১০টি আসনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে।
আরও পড়ুনঃ আর্থিক তছরুপের পর এবার পশু নির্যাতনের অভিযোগ! বড় ঝামেলায় শিল্পা
দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হলেও সার্বিক ভোটগ্রহণে তা ব্যাঘাত ঘটায়নি। নির্বাচন কমিশনও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে মোটের উপর সন্তুষ্ট। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে সর্বত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…