মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয়ে হামলা, কাঠগড়ায় তৃণমূল

খবর লাইভ : রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণে মুহুর্মুহু অভিযোগ আসছে। তারই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের মন্তেশ্বরে। মন্তেশ্বরের খুলনা বাজারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটবৃষ্টিতে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের একটি গাড়ির কাচ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদমাধ্যমের গাড়িও। এর পর দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা।

আরও পড়ুনঃ ভারতীয় দলের কোচের পদে নতুন করে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড় 

জানা গিয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় প্রথমে দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। দিলীপবাবু গাড়ি থেকে নেমে তার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। দিলীপবাবুর নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের বাধা দিলে এক বিক্ষোভকারী আহত হন। এর পর শুরু হয় ইটবৃষ্টি। লাঠি দিয়ে ভাঙচুর করা হয় কনভয়ের একাধিক গাড়ি। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে তেড়ে যান গ্রামবাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছেন দিলীপ ঘোষ। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago