ভুতুড়ে শপিং মলের সংখ্যা বাড়ছে, কোটি কোটি টাকা লোকসান লগ্নিকারীদের

খবর লাইভ  :  ভুতুড়ে শপিং মলের সংখ্যা বেড়ে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে লগ্নিকারীদের। একটি সমীক্ষা রিপোর্টে দেশের ৮টি শহরের নামও প্রকাশ করা হয়েছে। দেশের এই শহরগুলিতে ভূতুড়ে শপিং মলের সংখ্যা ক্রমাগত বাড়ছে।২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভূতুড়ে শপিং সেন্টারের সংখ্যা ৫৭ থেকে ৬৪টি হয়েছে। এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসানের অঙ্কও বেড়েছে। ভুতুড়ে শপিং সেন্টারের সংখ্যা বৃদ্ধির কারণে ৬৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যে মলগুলোর ৪০ শতাংশের বেশি জায়গা খালি থাকে তাকে বলা হয় ঘোস্ট মল।’থিঙ্ক ইন্ডিয়া থিঙ্ক রিটেইল 2024′ নামে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দেশের আটটি শহরের মোট ৬৪টি খালি মলের মধ্যে ২১টি মল দিল্লি-এনসিআর-এ রয়েছে।  বেঙ্গালুরুতে ১২টি এবং মুম্বইতে ১০টি রয়েছে। একইভাবে, কলকাতায় ৬, হায়দরাবাদে ৫, আহমেদাবাদে ৪ এবং চেন্নাইতে ও পুনেতে তিনটি। রিপোর্ট অনুযায়ী, ভূতুড়ে মলের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে অর্থাৎ দিল্লি-এনসিআর-এ ৫৩ লক্ষ বর্গফুট এলাকায় ঘোস্ট শপিং সেন্টার রয়েছে।এছাড়াও আহমেদাবাদ, কলকাতা, হায়দরাবাদের মতো বড় শহরগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালে মোট শপিং সেন্টারের সংখ্যা কমে ২৬৩ হয়েছিল। গত বছর ১৬টি শপিং মল বন্ধ ছিল দেশজুড়ে। রিপোর্ট অনুযায়ী কলকাতায় ২০২৩ সালে ১১ লাখ স্কোয়ার ফিট ভূতুড়ে শপিং সেন্টার রয়েছে। যা কিনা ২০২২ সালে ছিল মাত্র 3 লাখ স্কোয়ার ফিট। কলকাতায় ৪টের মধ্যে একটি শপিং মলই ভূতুড়ে শপিং মল হিসেবে রেজিস্টার হয়েছে বলেও রিপোর্টে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago