খবর লাইভ : শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিন শেখকে ফের তলব করল ইডি। সিজিও কমপ্লেক্সে তলব করা হল শাহজাহানের আরও কয়েক জন আত্মীয় এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরও।সিরাজ ও শাহজাহান-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাশাপাশি তলব করা হয়েছে ধৃত শিবপ্রসাদ হাজরার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরও। শিবু শাহজাহানেরই শাগরেদ বলে পরিচিত। সন্দেশখালিতে জমি দখল ও ধর্ষণের অভিযোগের মামলায় তাঁকেও গ্রেফতার করেছিল পুলিশ। সিরাজকেও আগেও ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। সাড়া দেননি সিবিআইয়ের ডাকেও। এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।
আরও পড়ুনঃ অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ইডি সূত্রে জানা গিয়েচে, দ্বীপ এলাকা সন্দেশখালির সরবেড়িয়া, ধামাখালি-সহ বেশ কিছু এলাকায় সব মিলিয়ে হাজার বিঘা জমি লিজ নিয়েছিলেন শাহজাহান। অনেকের নাম ব্যবহার করে ওই জমি লিজ নিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা। তার তদন্তেই সিরাজ ও শিবুদের নাম উঠে এসেছে।ইডি সূত্রে জানা গিয়েছে, মূলত আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নামেই জমি লিজ় নিতেন শাহজাহান। তাঁরা অবশ্য কেউই খুব বড় মাপের ব্যবসায়ী নন। শাহজাহান শুধু তাঁদের নামটুকু ব্যবহার করতেন। সেই সব ব্যক্তিদের নামেই জমির লেনদেন হত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…