নির্বাচনের মুখে ফের বড় বিপাকে ট্রাম্প! ভরা আদালতে ‘বেডরুমের গল্প’ শোনালেন পর্নস্টার

খবর লাইভ : নির্বাচনের মুখে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্নতারকার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন এবং মুখ বন্ধের জন্য ঘুষ দেওয়া মামলায় এবার প্রকাশ্যে চলে এল তাঁর বেডরুমের সমস্ত গোপন কাহিনী। এবার পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস ফাঁস করে দিলেন তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী কী করেছিলেন।

দীর্ঘদিন ধরেই মামলা চলছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ এনেছিলেন, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে তিনি ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য। তবে ট্রাম্প বরাবর এই অভিযোগ অস্বীকার করেছিলেন। দীর্ঘ ৮ বছর পর ওই মামলার শুনানিতে মঙ্গলবার ডাক পড়ে ট্রাম্প ও স্টর্মির। আদালতে ওই পর্ন তারকা জানান, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই নিজের বডিগার্ডের মাধ্যমে স্টর্মিকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। স্টর্মি জানান যে সাধারণ ডিনার ভেবেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প তাঁকে নিজের হোটেলের স্যুইট রুমে ডাকেন। সেই দিন ট্রাম্প কী পরেছিলেন, তার বিস্তারিত বর্ণনাও দেন পর্ন তারকা। জানান, স্যাটিনের পাজামা পরেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ জুন মালিয়ার রিপোর্ট কার্ডই ‘মিথ্যা’! সরাসরি অভিযোগ বিজেপির
পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন জীবন কেমন ছিল, তাও আদালতে সবিস্তারে জানান পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। আদালতে ট্রাম্পের সামনেই একের পর এক পর্দা ফাঁস করে স্টর্মির অভিযোগ, স্টর্মিকে দেখলেই নাকি নিজের মেয়ের কথা মনে পড়ত ট্রাম্পের, প্রথমে স্টর্মি ড্যানিয়েলসকে এমন কথাই বলেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তারপরও ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন অভিসারের প্রতিটা মুহূর্ত খোলামেলা জনসমক্ষে বলেন স্টর্মি। আদালতে বিচারকের সামনে স্টর্মি বলেন, আমি যখন বাথরুমের দরজা খুলে বাইরে এলাম দেখতে পেলাম তিনি আমার বেডরুমে। ট্রাম্প অন্তর্বাস খুলে রেখেছিলেন। তাঁর উদ্দেশ্য স্পষ্ট ছিল। সেদিন সন্ধেয় কী কী হয়েছিল আদালত তা জিজ্ঞেস করায় স্টর্মি সমস্ত কথা তুলে ধরেন।

ড্যানিয়েলস জানান, তিনি এরপর বাথরুমে যান। বেরিয়ে দেখেন, টি-শার্ট পরে বিছানায় শুয়ে রয়েছেন ট্রাম্প। পরনে অন্তর্বাস নেই। তবে এদিন আদালতে দাঁড়িয়ে স্টর্মি ড্যানিয়েলস যখন ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের বর্ণনা দিচ্ছেন তখন বেজায় অস্বস্তিতে ট্রাম্পকে ঘন ঘন মাথা নাড়তে ও বিড়বিড় করে বকবক করতে দেখা গিয়েছিল। ড্যানিয়েলসকে থামাতে বার বার বাধা দিচ্ছিলেন ট্রাম্পের আইনজীবী। কিন্তু ড্যানিয়েলসকে চুপ করাতে পারেননি তিনি। তবে এখানেই শেষ নয়, ২০০৭ সালে লস অ্যাঞ্জেলসে একটি মিটিংয়েও নাকি ট্রাম্প ড্যানিয়েলসকে যৌনমিলনের প্রস্তাব দিয়েছিলেন। তখন ড্যানিয়েলস বলেছিলেন, তাঁর ঋতুস্রাব চলছে।যদিও সব অভিযোগ উড়িয়ে একে ‘মিথ্যাচার’ বলেই দাবি ট্রাম্পের আইনজীবীদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago