জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল

খবর লাইভ : নির্ধারিত সময় থেকে বাকি ছিল মাত্র দুই মিনিট। তখনই অবিশ্বাস্য ভুল করে বসলেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এতেই এলোমেলো হলো সব হিসেব-নিকেশ।সিন্তায়াগো বের্নবেউতে যদিও শুরু থেকেই আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। একের পর এক আক্রমণে বায়ার্ন ডিফেন্সকে এক প্রকার পরীক্ষার মধ্যেই রাখে গ্যালাক্টিকোরা। তবে প্রথমার্ধে আসেনি কোনো গোল।দ্বিতীয়ার্ধে একই ছন্দে খেলে রিয়াল। তবে স্রোতের বিপরিতে ৬৬ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে বায়ার্নেকে এগিয়ে দেন কানাডিয়ান ফেরোয়ার্ড ডেভিস। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তার জোড়ালো শট খুঁজে নেয় জালের ঠিকানা।

আরও পড়ুনঃ প্রস্তুতি শুরু লাল-হলুদের, দলগঠন নিয়ে বৈঠকে আজ ইস্টবেঙ্গল

৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা সাদা জার্সির সমর্থকদের মনে বাঁধতে শুরু করে হতাশার কালো মেঘ। তখনই অমার্জনীয় ভুল করে বসলেন শত পরীক্ষার বিজয়ী নয়ার। বদলি হিসেবে নেমে নায়ক বলে গেলেন জোসেলু। ভিনিসিয়ুসের শট নয়ার গ্লাভসে নিতে না পারলে দৌড়ে এসে আলগা বল জালে পাঠান বদলি নামা জোসেলু। অতিরিক্ত সময়েও স্পটলাইটে জোসেলু। রুডিগারের ক্রস পেয়ে ছয় গজ বক্সের ভেতর থেকে জালে পাঠান এই স্প্যানিশ তারকা। প্রথমে অপসাইড মনে হলেও ভিডিও অ্যাসিটেন্ট রেফারির সিদ্ধান্তে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। উল্লাসে ফেটে পরে পুরো বের্নবেউ।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১৫তম মুকুটের লক্ষ্যে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। পহেলা জুন ম্যাচটি হবে লন্ডনের ওয়েম্বলিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago