উচ্চমাধ্যমিকে জেলার জয় জয়কার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

খবর লাইভ : প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন দুপুর ১টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল রেজাল্ট।এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। মেয়েদের পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার, তারপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা। প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভিক দাস। মেয়েদের মধ্যে প্রথম চন্দননগরের স্নেহা ঘোষ।

৪০ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস, প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। আলিপুরদুয়ারে ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র তিনি। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৫। । তৃতীয় মালদহের অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ প্রতীচী রায় তালুকদার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। প্রাপ্ত নম্বর ৪৯২।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago