চমক উগান্ডার, বিশ্বকাপের স্কোয়াডে ৪৩ বছরের ফ্র্যাঙ্ক সুবুগা!

খবর লাইভ : সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ! এ বার বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। কঠিন লড়াই। তেমনই অনেক দেশের কাছে এবারের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকতে চলেছে। প্রথম বার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে আমেরিকা। যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে মার্কিন মুলুক। আয়োজক হিসেবে খেলার সুযোগ। তেমনই আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। আইসিসি টুর্নামেন্টে প্রথম বার অংশ নেবে তারা।বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে আগেই নজির গড়েছিল উগান্ডা। স্কোয়াড ঘোষণার ধরনেও অভিনবত্ব দেখাল আফ্রিকার ছোট্ট এই দেশ। তেমনই স্কোয়াডে রয়েছে বিরাট চমক। উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন ৪৩ বছরের অলরাউন্ডার ফ্র্যাঙ্ক সুবুগা। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা। ১৫ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন সুবুগা।

আরও পড়ুনঃ সলমান খানের বাড়িতে গুলিকাণ্ড: রাজস্থান থেকে গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

অফস্পিনার অলরাউন্ডার ফ্র্যাঙ্ক সুবুগার বয়স ৪৩। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটারের নজির গড়তে চলেছেন। এর আগে সবচেয়ে বেশি বয়সে খেলার নজির ছিল ওমানের মহম্মদ নাদিম ও নাসিম খুশির। দু-জনেরই বয়স ছিল ৪১।আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫৪ ম্যাচ খেলেছেন সুবুগা। সর্বাধিক স্কোর অপরাজিত ৩১। নিয়েছেন ৫৫টি উইকেট। এ বারের বিশ্বকাপে মন্থর পিচ থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। ফলে সুবুগার খেলার সম্ভাবনা প্রবল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago