অন্নকূটে তিন হাজার কেজির ভোগ নিবেদন নৈহাটির বড়মাকে!

খবর লাইভ : ধর্ম হোক যাঁর যাঁর, ‘বড়মা’ সবার। ধর্মীয় বিশ্বাসের জেরে ভক্তের মনে এভাবেই চির প্রতিষ্ঠিত ভগবানের অধিষ্ঠান। তাই নৈহাটির বড়মা কালীর নবনির্মিত মন্দির ও কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম অন্নকূট অনুষ্ঠানে তিল ধারণের জায়গা নেই। জেলা রাজ্য দেশ ছাড়িয়ে বড়মা ভক্তরা আজ বিদেশেও ছড়িয়ে পড়েছেন। তাঁদের সকলের সহযোগিতায় এবছর তিন কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড়মা-র অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে।

আরও পড়ুনঃ প্রচারে গিয়ে টোটো উল্টে গুরুতর জখম বিজেপি প্রার্থী! কাঠগড়ায় তৃণমূল

সকাল থেকেই সরগরম নৈহাটি। আজ স্টেশন চত্বর থেকে বাস স্ট্যান্ড, সব মানুষের গন্তব্য বড়মার মন্দির। অন্নকূট অনুষ্ঠান কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কালীকে উৎসর্গ করা অর্থেই হয় এ দিনের অন্নকূট উৎসব। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর। সকাল ১১ টায় পুজো শুরু হয়, চলে দুপুর ২টো পর্যন্ত। এদিন বড়মাকে তিন হাজার কেজির পোলাও ভোগ নিবেদন করা হয়। দুটোর পর থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লম্বা লাইন চোখে পড়েছে মন্দির চত্বরে। সাধারণ ভক্তদের জন্য পোলাও আলুর-দম, পায়েস সহযোগে চলে ভোগ বিতরণ। নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালী মূর্তি এই বড়মা। প্রতিবছর কালীপুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি।এ বছর শততম বর্ষ উদযাপনে তৈরি হয়েছে নতুন মন্দির, প্রতিষ্ঠা হয়েছে কষ্টিপাথরের বড়মার মূর্তিও। বিপুল অলংকারে সজ্জিতা মা কালীর দর্শনে অগণিত ভক্ত সমাগম আজ নৈহাটিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago