খবর লাইভ : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। বুধবার দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর দুপুর ৩টে থেকে অনলাইন এবং মোবাইলের অ্যাপে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে জানানো হয়েছে যে ৮ তারিখ ফলপ্রকাশ হলেও মার্কশিটের হার্ডকপি মিলবে ১০ মে থেকে। অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে রেজাল্ট বিলি শুরু হবে।
চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়, শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। হোম পেজে ঢুকলেই স্ক্রিনে West Bengal Higher Secondary Examinations 2024 লেখাটি দেখা যাবে। ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট। এরপর পিডিএফ আকারে তা ডাউনলোড করা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…