খবর লাইভ : প্রচারে বেড়িয়ে টোটো উল্টে গুরুতর জখম বিজেপি প্রার্থী! সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। ভোট প্রচার শুরু থেকেই জেলা জুড়ে জোর কদমে প্রচারে দেখা গিয়েছে উলুবেড়িয়া বিজেপি প্রার্থীর।
জানা যায়, সোমবার শ্যামপুরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন টোটোয় চেপে। দুপুর দেড়টা নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টোটো টার্ন নিতে গেলে তার টোটোটি উল্টে যায়।সূত্র মারফত জানা যায়, হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর সেখান থেকে ফুলেশ্বরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বলে জানা যায়।
আরও পড়ুনঃ মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না, সুপ্রিম কোর্টে সওয়াল এসএসসি-র
এই দুর্ঘটনায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায়, ওই বেসরকারি হাসপাতাল সূত্রে। এই ঘটনায় জখম হয়েছেন টোটো চালকও।বিজেপির অভিযোগ, হঠাৎ করে টোটোর সামনে দ্রুত গতিতে দু’টি বাইক চলে আসে। তাতে টোটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার উপর উল্টে যায় টোটোটি। বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে এবং পাঁজরের হাড় ভেঙেছে বলে দাবি করা হয়েছে। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…