২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।

খবর লাইভ  :  প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। যদিও শেষমেশ তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই মামলা শুনবে।  কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া হয়নি। যোগ্যদের চিহ্নিত করতে না পারার কারণেই গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এরপর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন। চাকরি ফেরতের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারাও। সোমবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে যে সমস্ত গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে, তাঁদের আইনজীবী প্রধান বিচারপতির উদ্দেশে একবার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের অনেকেই ক্যানসার আক্রান্ত। সেকারণে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করছি।’ তা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘কয়েকটা ছোট বিষয় রয়েছে। সেগুলো আগে শুনে নিই। তারপর এই ব্যাপারটা শুনব।’ কিন্তু অন্য মামলাগুলির শুনানিতে অনেকটা সময় চলে যায়। যার ফলে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়নি এদিন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago