খবর লাইভ : আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু এর আগেই আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তানের উত্তর অঞ্চল থেকে জঙ্গি হামলার বার্তা দেওয়া হয়েছে আসরটিকে ঘিরে। তবে হুমকির আশঙ্কা দূর করার জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাজ করে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ(সিডব্লিউআই)।
ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রোলি বলেন, বিশ্বকাপে হামলার হুমকি মোকাবেলায় ক্যারিকম (ক্যারিবীয় দেশগুলোর আন্তসরকারি জোট) ও নিরাপত্তা সংস্থা কাজ করেছে। এছাড়া আইসিসি ইভেন্টে সম্ভাব্য হামলার ব্যাপারে পর্যবেক্ষণ করছে বার্বাডোজের আঞ্চলিক সংস্থা।
আরও পড়ুনঃ নাইজার থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করল রাশিয়া
এক যৌথ বিবৃতিতে আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ জানায়, ‘আমরা আয়োজক দেশ ও শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং টুর্নামেন্টে যেকোনো ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা নিশ্চিত করতে নিয়মিতভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকি। আমরা সব অংশীদারকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। এ নিয়ে বিশদ ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…