খবর লাইভ : আইপিএলে জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে কেকেআর।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেএল রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর। সৌজন্যে সুনীল নারিন। ৮১ রান করেন তিনি। তবে এদিন ব্যাট হাতে বেশি রান করতে পারেননি ফিলিপ সল্ট। ৩২ রান করেন তিনি। ৩২ রান করেন রঘুবংশীও। ১২ রান করেন আন্দ্রে রাসেল। ১৬ রান করেন রিঙ্কু সিং। ২৩ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়র। ২৫ রান করেন রমনদীপ সিং। লখনৌ-এর হয়ে ৩ টি উইকেট নেন নবীন উই হক। একটি করে উইকেট নেন যশ ঠাকুর, রবি বিষ্ণোই এবং যুধবির সিং।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বোচ্চ রান ৩৬ রান করেন স্টোইনিস। ২৫ রান করেন কেএল রাহুল। নিকোলাস পুরান করেন ১০ রান। দীপল হুডা করেন ৫ রান। কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং সুনীল নারিন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…