সোম থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

খবর লাইভ : বৈশাখের শেষেই স্বস্তির আগমনের খবর দিল হাওয়া অফিস। আগামী ৬-৮ দিন তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েক দিন ধরে টানা তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কম। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এতদিন শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বাতাস ঢুকছিল বাংলায়। এখন হাওয়াবদল হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কাছাকাছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। সে কারণেই বৃষ্টির উপযোগী অবস্থা তৈরি করেছে।

আরও পড়ুনঃ লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

বৃষ্টিপাতের ফলে,বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এর জেরে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার থেকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টি।মঙ্গলবার কয়েকটি জায়গায় যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের জেরে চার থেকে পাঁচ ডিগ্রি কম নিতে পারে তাপমাত্রা। উত্তরের জলপাইগুড়ি আলিপুর কোচবিহারে রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে , আজ থেকে বৃষ্টির বাড়বে এই ৩ জেলায়। এতদিন উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রবেশ করছিল , বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরের থেকে তারফলে এই বৃষ্টি। আপাতত আগামী সাতদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। ইতিমধ্যে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago