কুণাল ইস্যু ও ভোটে অন্তর্ঘাতের আশঙ্কায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে কাউন্সিলরদের নিয়ে ম্যারাথন বৈঠক

খবর লাইভ : লোকসভা ভোটে অন্তর্ঘাতের আশঙ্কা রয়েছে দলের ওপর মহলের। আর এই অন্তর্ঘাত রুখতেই শুক্রবার কলকাতার একটি নামী হোটেলে দলের সব কাউন্সিলরদের নিয়ে ম্যারাথন বৈছক করেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।

উত্তর ও দক্ষিণ কলকাতার সব কাউন্সিলরই উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। কলকাতার কাউন্সিলরদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন ফিরহাদ হাকিম। পাশাপাশি দলের বিধায়কদের নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতেও পরামর্শ দিয়েছেন। এই বৈঠকেই তিনি স্পষ্ট করে দেন প্রত্যেকটি ওয়ার্ড থেকেই জিততে হবে।
বিজেপি প্রার্থী তাপস রায়ের রক্তদান শিবিরে গিয়েছিলেন কুণাল ঘোষ। যদিও তাঁকে পদথেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দলের ওপরতলার নেতারা অন্তর্ঘাতের আশঙ্কা করছেন। কারণ তাপস রায় কলকাতার প্রভাবশালী নেতা। কলকাতা বিশেষত উত্তর কলকাতার রাজনীতি তাঁরে হাতের তালুর মতই চেনা। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান করেছেন তাপস। দলের কর্মীদের একাংশ তাঁর দিকে ঝুঁকতে পারেন। এই আশঙ্কা দূর করতেই কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago