খবর লাইভ : খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় বড় মোড়। কানাডায় গ্রেফতার তিন ভারতীয় নাগরিক। ধৃতরা ‘হিট স্কোয়াডে’র সদস্য বলে দাবি কানাডার পুলিশের। একই সঙ্গে ভারতের সঙ্গে তাঁদের কোনও রোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ধৃতদের আদালতে তোলা হয়েছে। তাঁদের নাম যথাক্রমে–করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। কানাডা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তথা নিজ্জর খুনের প্রধান তদন্তকারী আধিকারিক মনদীপ মোকারের কথায়, ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা বা নন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। তিনি আরও জানান, ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে। নিজ্জর খুনের ঘটনায় এপর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে তাতে এই তিনজনের নাম ছিল না। যদিও কীভাবে এবং কোন ভিত্তিতে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে সে কথা স্পষ্ট করেননি পুলিশ সুপার।
আরও পড়ুনঃ খাবার বিলিকে কেন্দ্র করে তুমুল অশান্তি! ফের তিহার জেলে খুন বন্দি
২০২৩-এর ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান ছিল সে। গুরপতবন্ত সিং পান্নুন পরিচালিত ‘শিখস ফর জাস্টিস’-এর বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী এজেন্ডা প্রচারের দায়েও অভিযুক্ত ছিল ওই ওয়ান্টেড জঙ্গি। প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। ভারতকে রক্তাক্ত করতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও যড় করেছিল সে বলে গোয়েন্দা সূত্রে খবর। এহেন নিজ্জর আচমকা নিজের ‘হোম গ্রাউন্ডে’ খুন হতেই শোরগোল পড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন ভারতের অঙ্গুলিহেলনেই নিজ্জরকে নিকেশ করা হয়েছে। কানাডার গোয়েন্দা এজেন্সিগুলোর দাবি, এই অপারেশনের নিল নকশা তৈরি হয় ভারতের গুপ্তচর সংস্থা র-এর সদর দফতরে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…