ভোটের আগে ফের মুর্শিদাবাদে উদ্ধার বোমা, খবর পেয়েই তৎপর পুলিশ

খবর লাইভ  :  হাতে আর মাত্র কিছুসময় বাকি। আগামী ৭ মে, মঙ্গলবার মুর্শিদাবাদে ভোটগ্ৰহণ। তার আগে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আর তল্লাশি চালাতেই উদ্ধার বোমা। ইতিমধ্যে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলে খবর। পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় খবর বোম্ব স্কোয়াডও। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করেই বোমার আমদানি করেছে বিজেপি। ৭ মে তৃতীয় দফায় ভোট রাজ্যের চার আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এর মধ্যে ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। যে কারণে মুর্শিদাবাদ নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে। কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনের জন্য ১৯০ কোম্পানি ফোর্স থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago