করোনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি সরাল স্বাস্থ্যমন্ত্রক

খবর লাইভ :  করোনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি! কোভিড সময় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাই দেশে দেওয়া শুরু হয়। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কেন্দ্রীয় সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। টিকা সংক্রান্ত বিশদ তথ্য ছাড়াও তাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। কিন্তু এখন একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোদির ছবি। তাহলে কি কোভিশিল্ড নিয়ে বিতর্কের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সন্দেহ দেখা দিয়েছে। অবশ্য ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, এখন চলছে লোকসভা নির্বাচন। তাই আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনেই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী মোদির ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে একাধিক রাজ্যের বিধানসভা ভোটের সময়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রশ্নট উঠেছিল করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি কেন?বিরোধী দলগুলির তরফে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলেও সূত্রের খবর। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানিয়েছিল, সরকারি খরচে প্রকাশিত বিজ্ঞাপনে কোনও নেতা-মন্ত্রীর ছবি দেওয়া চলবে না। কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পুনর্বিবেচনা করা হয়। ২০১৬ সালে শীর্ষ আদালত জানায়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীদের ছবি বিজ্ঞাপনে দেওয়া যাবে। সেই সুযোগের সদ্ব্যবহার করেই কোভিড টিকার শংসাপত্রে গত চার বছর ধরে মোদীর ছবি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago