খবর লাইভ : দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! কুকথা, অকথায় তাঁর জুড়ি মেলা ভার! কমিশনের সতর্ক বার্তা হোক কিংবা দলের শোকজ, কোনও কিছুকেই তোয়াক্কা করেন না তিনি। ভাষায় ফের বেলাগম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এবার সরাসরি বিরোধীদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ।
এই প্রবল গরম ও তীব্র দাবদাহের মাঝে দুর্গাপুরের বেনাচিতি বাজারে রীতিমতো লাউডস্পিকার ও বাজনা বাজিয়ে প্রচার করেন দিলীপ। অস্বস্তিতে এলাকার মানুষ। শব্দের দাপট এতটাই যে, কানে হাত দিয়ে সরে যেতে দেখা গেল অনেকেই। তৈরি হল ব্যাপক যানজটও। এসবে অবশ্য় ভ্রুক্ষেপ নেই দিলীপের। বরং, তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, “আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি! চলে যাক বাংলাদেশে। বাংলাদেশে পাঠাব এটা জেনে রাখুন। মহিলাদের ওপর অত্যাচার করেছে ওরা। রাক্ষুসী শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন উৎপাত বাড়ছে। চার তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলব ওদের”।
তবে এবার চুপ করে থাকেনি তৃণমূলও। দলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা দাবি, ”যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে বিজেপির প্রার্থী, তাতে অনেক দোকানদাররা আমার কাছে অভিযোগও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্ব প্রতিবাদ করবে। যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না”।
Dilip Ghosh – bjp – burdawan – durgapur – threat – heat – speech
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…