দেশের মধ্যে উষ্ণতম বাংলা, বৃষ্টির পূর্বাভাসেও তাপপ্রবাহ থেকে রেহাই নেই

খবর লাইভ : দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট । সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের রেকর্ড গড়ছে মহানগরী। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। সোমবারের পর মঙ্গলেও তীব্র দহন জ্বালা সহ্য করতে হবে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জেলাকে। উপকূলে বৃষ্টির পূর্বাভাস মিললেও তাতে স্বস্তির খবর নেই।

হাওয়া অফিস বলছে আগামী ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প বাড়ার কারণে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দার্জিলিং থেকে দীঘা কাঁথি থেকে কলকাতা, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র হাঁসফাঁস করা গরম থেকে আগামী শনিবার পর্যন্ত মুক্তি নেই। সোমবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৮০ সালে শেষ বার এপ্রিলের কলকাতায় দিনের তাপমাত্রা এতটা উঠেছিল। সেই রেকর্ড সমান সমান হয়ে গেল। তবে শীর্ষস্থানে এখনও রয়ে গিয়েছে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল। সে দিন কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি! যেভাবে গরম বাড়ছে তাতে এই রেকর্ড ২০২৪-এই ভেঙে যাবে বলে আশঙ্কা হাওয়া অফিসের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago