তাপপ্রবাহের হাত থেকে এখনই মুক্তি নেই! চলতি সপ্তাহেই হাওয়া বদল হতে পারে: ইঙ্গিত হাওয়া অফিসের

খবর লাইভ : চলতি সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই দক্ষিণের জেলাগুলির। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও সোমবার থেকে তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে সোমবার হাওয়া অফিস জানিয়েছে, তীব্র দাবদাহ থেকে এখনই মুক্তি মিলবে না রাজ্যবাসীর। এদিন আলিপুরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

অন্যদিকে উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল থেকে তাপপ্রবাহের কারণে কলকাতা পুড়লেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে আকাশ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ছ’ডিগ্রি বেশি।

তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে তাঁরা জানিয়েছেন, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না। আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago