খবর লাইভ : লোকসভা ভোটের আবহে হাসপাতালে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ডিউটি করার সময় কনুইয়ের নীচে কোনওরকম অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। ইতিমধ্যে এই মর্মে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। আর আচমকা স্বাস্থ্যমন্ত্রকের এমন নির্দেশে বেকায়দায় চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কর্মীদের দাবি, কনুইয়ের নীচে কোনো অলঙ্কার না থাকা মানে বিবাহিতাদের শাঁখা, পলাও খুলে রাখতে হবে। যা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ মৃত্যুপুরী কোটা! ফের রাজস্থানের প্রশিক্ষণ কেন্দ্রে রহস্যমৃত্যু পড়ুয়ার, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
স্বাস্থ্য মন্ত্রকের তরফে অনেক সময় এমন দেখা যায় সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হয়। আর তা থেকে শিক্ষা নিয়েই এবার হাতের চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন-সহ সংক্রমণের ঝুঁকি বাড়ে এমন সমস্ত উপাদানকে ডিউটি চলাকালীন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার জোন, আইসিইউ, এইচ ডি ইউ, অপারেশন থিয়েটারের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
তবে শুধু অলঙ্কার ব্যবহার নয়, উপরিউক্ত জায়গায় মোবাইল ফোনের ব্যবহারও নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ কতটা ভূমিকা নেয় তা সময় বলবে। তবে লোকসভা ভোটের আবহে দেশবাসীর কাছে এই পদক্ষেপ আদৌ কোনও প্রভাব ফেলে কী না তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কেন্দ্রের সাফাই, ২০১৮ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে এই নিয়ে একটি গবেষণা করা হয়। একটি গবেষণায় দেখা যায়, যখন স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা করার সময় আংটি পরেন, তাঁদের আংটিতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। সেখান থেকে আরও মারণ রোগ ছড়িয়ে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…