লোহিত সাগরে ভারতগামী ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার ইরান সমর্থিত হুথিদের

খবর লাইভ : লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান- সমর্থিত ইয়েমেনের হুথিরা। শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পোলাক্স নামের তেল বহনকারী ঐ ট্যাঙ্কারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। এর আগে, শুক্রবার লোহিত সাগরে পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ওই ট্যাঙ্কারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে যাওয়া এম/টি পোলাক্সে আঘাত হানে।

হামলা চালানোর সময় ট্যাঙ্কারটি বন্দরটির উত্তর- পশ্চিমে ৭২ নটিক্যাল মাইল (১৩৩ কিলোমিটার) দূরে ছিল। হামলায় ‘ট্যাঙ্কারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এটির ক্রুরা নিরাপদ এবং অক্ষত রয়েছেন। এলএসইজি-র তথ্য অনুসারে, গত ২৪ জানুয়ারি রাশিয়ার কৃষ্ণ সাগরের নিকটবর্তী বন্দর শহর নভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করেছিল এম/টি পোলাক্স। আগামী ২৮ ফেব্রুয়ারি ট্যাঙ্কারটি ভারতের গুজরাটের উদ্দেশে রওনা হয়েছিল। গন্তব্য ছিল গুজরাটের বন্দর শহর বাডীনার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনিদের সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে। লোহিত সাগর এলাকায় গত কয়েক মাস ধরে তাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলিকে।

হুথিদের মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে যে তেলের ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে, তাতে পানামার পতাকা ছিল। জাহাজটি ব্রিটিশদের। যদিও ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বাহিনী জানায়, জাহাজটি আগে ব্রিটিশদের থাকলেও বর্তমানে তার মালিকানা পূর্ব আফ্রিকার দেশের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago