খবর লাইভ : আরও এক মরশুম এফসি বার্সেলোনায় জাভি হার্নান্দেজ। যার ফলে আগামী মরশুমেও বার্সার ডাগআউটে দেখা যাবে জাভিকে। তবে গত জানুয়ারিতে জাভি জানিয়েছিলেন মরশুম শেষেই বার্সার কোচিংয়ের দায়িত্ব ছাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত মত বদলালেন প্রাক্তন এই বার্সেলোনার ফুটবলার। বৃহস্পতিবার ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন জাভি।
এই নিয়ে জাভি বলেন, “ আমি বার্সেলোনার ভক্ত। ক্লাব প্রেসিডেন্টের ও বোর্ড সদস্যদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ফুটবলারদের থেকেও আমি সমর্থন পাচ্ছি। তাই আমার থেকে যাওয়াটাই ক্লাবের পক্ষে সবচেয়ে ভালো।” এদিকে জাভিকে নিয়ে ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তাও বলেন, “মরশুমের মাঝে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা করেছিল। কিন্তু ও থাকছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ওর উৎসাহ রয়েছে।”
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ৩ মে
২০২১ সালে পুরনো ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন জাভি। আর্থিক সংকট ও মেসি চলে যাওয়ার পর তখন ন্যু ক্যাম্পের দল রীতিমতো ধুঁকছিল। জাভির কোচিংয়ে সোনালী সময় ফিরে না এলেও একটি লা লিগা ও সুপার কোপা জিতেছে বার্সেলোনা। জাভির কোচিংয়ে গত বছর লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। কিন্তু এই মরশুমে শুধুই ব্যর্থতা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি-র কাছে হারে বার্সা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…