খবর লাইভ : হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এবিটিএ । সেই মামলারই সম্ভাব্য শুনানি হতে পারে আগামী সপ্তাহে । এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে । শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এবিটিএ । সেই মামলারই সম্ভাব্য শুনানি হতে পারে আগামী শুক্রবার ।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে । কলকাতা হাই কোর্ট অভিযোগ করেছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। আদালতের এই অভিযোগকে উড়িয়ে দেয় কমিশন। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রতি ক্ষেত্রে হলফনামা-সহ যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে । গত বছরের ২০ ডিসেম্বর এই ব্যাপারে পূর্ণাঙ্গ তালিকা আদালতের হাতে দেওয়া হয় বলেও জানান এসএসসি চেয়ারম্যান ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…