মালদহে প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

খবর লাইভ : উত্তর ২৪ পরগনার পর এবার মালদহ। প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।

২০০৯ সালে বাম আমলে উত্তর ২৪ পরগনা, মালদহ ও হাওড়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতায় আসার পর স্বজন পোষণের অভিযোগে সেই প্যানেল বাতিল করে দেয় বর্তমান তৃণমূল সরকার। পরে ২০১৫ সালে ফের লিখিত পরীক্ষা হয়। কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হন বেশ কিছু প্রার্থী। যার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট হয়ে ফের হাই কোর্টেই ফেরত আসে। ২০১৫ সালে প্যানেল তৈরি হয়ে গেলেও বছরের পর বছর আইনি জটে নিয়োগ আটকে ছিল। অবশেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ২০২১ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ জানায়, শূন্যপদের নিরিখে প্যানেল প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা, শীর্ষ আদালতে রাজ্য

সিঙ্গল বেঞ্চের রায়ের পরও দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি। অভিযোগ ছিল, যারা বেশি নম্বর পেয়েছেন, তাদের প্যানেলে নাম নেই। সব পক্ষের সওয়াল জবাব শুনে সেই মামলারই নিষ্পত্তি করেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশে বিচারপতি জানিয়েছেন, চলতি বছরের ২৫ এপ্রিলের আগে যারা আবেদন জানিয়েছিলেন অর্থাৎ ২৫০ জনকে দু’মাসের মধ্যে নিয়োগ করতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago