রায়গঞ্জের প্রতিটি বুথেই “বিরাট চমক”! কী জানেন?

খবর লাইভ : রাত পোহালে চলতি লোকসভা নির্বাচনে রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। এই পর্বে উত্তরের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট গ্রহণ। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোটে থাকছে বিশেষ চমক!

এবার রায়গঞ্জের প্রতিটি বুথে থাকবে ২টি করে ব্যালট ইউনিট, দুটি করে ইভিএম। রায়গঞ্জে এবার মোট ২০ জন প্রার্থী। একজন মহিলা আর বাকি সব পুরুষ। সাধারণত কোনও কেন্দ্রে ১৬ জনের বেশি প্রার্থী হলে দুটি করে ব্যালট ইউনিট থাকে। তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সব বুথেই দুটি করে ব্যালট ইউনিট থাকবে। অর্থাৎ ভোটারদের দুটো করে ব্যালট ইউনিট দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন! ভোট কর্মীদের মধ্যে চূড়ান্ত তৎপরতা

এদিকে রাজ্যে চতুর্থ দফায় ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৭৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। সূত্রের খবর তেমনই। রাজ্যে চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে ৮ কেন্দ্রে। কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর। সেক্ষেত্রে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেক বেশি হবে বলেই মনে করছে কমিশন।

Raygunj – poll – booth – ballot – unit – evm

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago