‘‌অভিষেককে তো খুন করতে গিয়েছিল’‌, বীরভূমে বিস্ফোরক মমতা

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সোমবার বিস্ফোরণ হবে। আর তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু যদিও বিষয়টি স্পষ্ট করেননি। বোমা বিস্ফোরণ বলতে কী করবেন তা খোলসা করেননি। এরপর সোমবার কলকাতা হাইকোর্টের রায় বেরোয়। তখন অনেকেই ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে এই রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেটা আদৌ নয়। আসলে খুন করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ, মঙ্গলবার বীরভূমের সভা থেকে এমনই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ২৬/‌১১ হামলার মূলচক্রী রাজারাম রেগে এখানে এসে অভিষেকের বাড়ি–অফিস রেইকি করেছিল। সেটাই সভা থেকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কমিশনকে বলব বহরমপুরের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি–অফিসের সামনে রেইকি করার অভিযোগে রাজারাম রেগে–কে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর বীরভূমের সভা থেকে সেই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুলি করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করা ছিল বলে বিস্ফোরক দাবি করলেন তিনি। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। তাঁদের বলছে কিনা ৮ বছরের মাইনে সুদ–সহ ফেরত দাও। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি। ধরে ফেলেছিলাম আমরা।’‌

সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুনের দায় বিরোধী দলনেতার উপর চাপিয়ে দেওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী কারও নাম নেননি। তাঁর বক্তব্য, ‘‌নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাব। আরে বোমা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ মিটলে মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কী ভাবে করেছিলি?‌ তার বাড়ি পর্যন্ত রেইকি করেছে। ফোন করেছে, আপকা সাথ বাত কর না চাহতা হুঁ। আর সময় দিলেই গুলি করে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও।’‌

গতকাল রাজারাম রেগেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তদন্তকারী অফিসারদের দাবি, এই রাজারাম এখানে এসে অভিষেকের বাসভবন রেইকি করেছিল। অভিষেকের উপর হামলার ছক করেছিল। ধৃত রাজারামকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। আর গোটা বিষয়টি নিয়ে বীরভূমের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও। সত্যি যদি তোমাদের মনে হতো তোমরা জিতবে তাহলে এত ভয় দেখানোর কী ছিল? ভোটের জন্যই কেষ্টকে আটকে রেখেছে। দেখবেন, ভোটের পরই ছেড়ে দেবে।’‌

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago