খবর লাইভ : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পর এবার ফরাক্কা। একই দিনে পৃথক দুর্ঘটনায় থমকাল যান চলাচল। বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে একটি পণ্যবাহী ট্রাকে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয়বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্যারেজে। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবল। বিঘ্নিত হয়েছে রেল চলাচলও।
আরও পড়ুনঃ ‘অভিষেককে তো খুন করতে গিয়েছিল’, বীরভূমে বিস্ফোরক মমতা
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার উত্তরবঙ্গে যাওয়ার পথে একটি পণ্য পরিবাহী একটি ট্রাকে আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে গোটা ব্যারেজ তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনার জেরে ব্রিজের উপর আটকে পড়ে একাধিক গাড়ি। তবে শেষ পাওয়া খবর, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরিয়ে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…